আখাউড়ায় জামায়াত নেতা গ্রেফতার

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় ইউসুফ আলী আনসারী (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার অভিযোগে রোববার দিবাগত রাতে  আখাউড়া পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার এসআই সরুজ রতন আচার্য্য। গ্রেফতারকৃত ইউসুফ আলী আনসারী আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের মরহুম করিম বক্সের পুত্র।

জানাগেছে, গ্রেফতারকৃত ইউসুফ আলী আনসারী জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন রোকন ও আখাউড়া জামায়াতে ইসলামীর কমিটির টিম সদস্য হিসাবে কাজ করতেন। তবে তার পরিবারের সদস্যরা বলছে এখন সে আর রোকন নয় এবং টিম সদস্য পদেও নেই। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত অনুমান ১১টায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান