মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের স্পিনারদের এই রেকর্ড আর কারও নেই

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাত্র একজন পেসার নিয়ে মাঠে নামাটা দুঃসাহস বলে সমালোচনায় পড়তে হয়েছিল। যদিও শেষ পর্যন্ত চার স্পিনারের দাপুটে বোলিংয়ে ৬৪ রানের জয়ে ম্যাচটি নিজেদের করে নেয় বাংলাদেশ। চট্টগ্রামের একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান দুই ইনিংসে মাত্র চার ওভার করেন। ঢাকায় ফিরেতো সবাইকে অবাক করে কোনও পেসার ছাড়াই একাদশ সাজানো হলো। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে ইনিংস ও ১৮৪ রানের বিশাল হারের লজ্জা পেতে হয় ক্যারিবীয়দের। দুই ম্যাচের সফরকারীদের মোট ৪০ উইকেট তুলে নিয়েছে টাইগারদের স্পিনাররা। যা দুই ম্যাচ সিরিজের ইতিহাসে সেটি টেস্টের ইতিহাসে এবারই প্রথম।

সাকিব আল হাসান আর তাইজুল ইসলামের বাম-হাতের ঘূর্ণি। মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের ডান হাতের জাদুতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দুই ম্যাচেই নাস্তানাবুদ হয়েছেন। বিশ্বরেকর্ডও গড়েছেন।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ম্যাচের সিরিজে টাইগার স্পিনাররা তুলে নেন ৩৮টি উইকেট। সেই রেকর্ডটি এতদিন বাংলাদেশেরই ছিল। অর্থাৎ নিজেদের রেকর্ডই ভাঙলো সাকিবের দল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক