মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজ-সাকিব ফলোঅনে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজকে (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে দিন পাল্টালেও পতনের মিছিল ঠেকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কাল ৫ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারি দল। আজ তৃতীয় দিনে তাঁদের মাত্র ১২.৪ ওভার মানে ৭৬ বল খেলতে দিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। আর এর মধ্যেই প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো দলকে ফলোঅনে পাঠাল বাংলাদেশ। আর বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এটাই সর্বনিম্ন দলীয় স্কোর।

ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ রানে ২ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আগের দিন শেষ সেশনে ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ। আজ আরও ৪ উইকেট নিয়ে টেস্টে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার তুলে নেন এই স্পিনার। কাল অপরাজিত থাকা ডেনজা হেটমায়ার আজ সকালের সেশনে দ্বিতীয় ওভারেই মিরাজকে ছক্কা মেরে অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিলেন হেটমায়ার। কিন্তু নিজের পরের ওভারেই হেটমায়ারকে তালুবন্দী করে শোধটা তুলে নেন মিরাজ। ঠিক তার আগের বলেই মিরাজের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে হুক-আই প্রযুক্তিতে দেখা গেছে বল উইকেটে আঘাত করত।

হেটমায়ারকে ফেরানোর পর আরও বিপজ্জনক হয়ে ওঠেন মিরাজ। নিজের পরের ওভারে তুলে নেন দেবেন্দ্র বিশুকে। এই আউটের প্রধান কুশীলব অবশ্য সাদমান ইসলাম। সিলি পয়েন্টে বিশুর দুর্দান্ত ক্যাচ নেন তিনি। পরের ওভারে সাকিবের বলে ‘জীবন’ পেলেও মিরাজকে তা ‘উপহার’ দিয়ে গেছেন কেমার রোচ। তুলে মারতে গিয়ে ক্যাচ দেন এই পেসার। এ ছাড়া শেন ডওরিচকে এলবিডব্লউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। শেষ উইকেটটি (শেমরন লুইস) নিয়েছেন সাকিব। মাত্র ৩৬.৪ ওভার টিকল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস, এর মধ্যে আগের দিন তাঁরা খেলেছে ২৪ ওভার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নিলেন মিরাজ। বাকি ৩ উইকেট সাকিবের।

বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ৩৯৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ২ রান। ক্রেগ ব্রাফেটকে তুলে নিয়েছেন সাকিব।

https://www.youtube.com/watch?v=K4210dVaOds

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক