,

ব্রাহ্মণবাড়িয়ায় শীতের সবজি আমদানি থাকলেও বাজারে দাম চড়া

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার হাট-বাজার গুলোতে শীত কালীন শাক-সবজির প্রচুর আমদানি থাকলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত  সপ্তাহে দাম কিছুটা কমলেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে শীতের শাক-সবজি। শহরের অনন্দবাজার ,ফারুকী বাজার, মেড্ডা ,বর্ডার বাজারসহ সবকটি বাজারের চিত্র একই । বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- টমেটো প্রতি কেজি ৮০-৮৫ টাকা, প্রতিটি ফুলকপি ৩০-৩৫ টাকায়,বাধাকপি ৩৫-৪০ টাকায়,লাল শাক ২৫-৩০ টাকায় ,সিম ৬০-৭০ টাকায় এবং লাউ প্রতিটি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেশ কয়েকজন ক্রেতা জানালেন তাদের আক্ষেপের কথা। তারা বলেন, বাজারের যে অবস্থা তাতে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছে।

তবে বিক্রেতারা উচ্চমূল্যের বিষয়টি স্বীকার করে বলেন, পর্যপ্ত সরবরাহ না থাকায় সবজির বাজার কিছুটা চড়া । শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতকালীন সবজির সরবরাহ বাড়বে, তখন এসব সবজির দাম কমবে। সবজির ক্রেতা আবুল হোসেন বলেন- এ শীত মৌসুমে এ সময়ে বাজার ভরা শীতের শবজি থাকত কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম, বিভিন্ন শীতকালীন সবজির দাম আমাদের মত

নিন্ম আয়ের মানুষের নাগালের বাইরে। এ ব্যাপারে জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর জানায় , জেলায় শীতকালীন সবজির ব্যাপক আবাদ হয়েছে। জেলার সরাইল ,নাসিরনগর ,নবীনগর ,বিজয়নগর সহ বিভিন্ন উপজেলায় সবজির ব্যাপক চাষ হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে সবজির ভরা মৌসুম শুরু হবে, তখন দামও কমে আসবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর