মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেসার ছাড়াই টেস্টে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এই প্রথম ঘটল এমন ঘটনা। টেস্টে বাংলাদেশ মাঠে নেমেছে, কিন্তু দলে কোনো পেস বোলার নেই। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সে কারণেই ঢুকে গেল ইতিহাসে।

চট্টগ্রামে মোস্তাফিজুর রহমান ছিলেন একমাত্র পেস বোলার হিসেবে। কিন্তু সে ম্যাচে তো কেল্লা ফতে করেছেন তো চার স্পিনারই— সাকিব আল হাসান নিজে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ আর নাঈম হাসান ক্যারিবীয় শিবিরে এমন আতঙ্ক ছড়িয়েছিলেন যে মোস্তাফিজকে কিছুটা ‘অপ্রয়োজনীয়’ই মনে হচ্ছিল। টেস্টে সব মিলিয়ে মোস্তাফিজ বোলিং করেছিলেন ৪ ওভার। দুই ইনিংসে ২ ওভার করে। ক্যারিবীয়দের সব কটি উইকেটই গিয়েছিল স্পিনারদের দখলে। ২০ উইকেটের মধ্যে দুই ইনিংস মিলিয়ে সাকিব নেন ৫টি, নাঈম ৫টি, তাইজুল ৭টি আর মিরাজ ৩টি—রীতিমতো প্রতিযোগিতা। ঢাকায় তাই প্রতিযোগিতাটা আরও বাড়িয়ে দেওয়ারই পরিকল্পনা করেছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

অনুশীলনে চোটে পড়েছিলেন মুশফিকুর রহিম। তিনি খেলবেন কিনা, এ নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তিনি আজ দলে আছেন। তবে ব্যাকআপ কিপার হিসেবে দলে এসেছেন লিটন দাস। প্রথমে ভাবা হয়েছিল লিটনকে দলে নিতে বোধ হয় মোহাম্মদ মিঠুনকে বসিয়ে দেওয়া হবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট চেয়েছে একজন বাড়তি বিশেষজ্ঞ ব্যাটসম্যান। লিটন-মিঠুন দুজনই একাদশে সে কারণে। স্পিনার তো আর কমানো যায় না, বিশেষজ্ঞ ব্যাটসম্যান বাড়াতে নিজের জায়গা বিসর্জন দিতে হয়েছে মোস্তাফিজকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক