,

সিরিজে সমতায় ফিরতে চায় ব্রেথওয়েট

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাজে ভাবে হেরেছে ক্যারিবীয়রা। মাত্র আড়াই দিনে শেষ হয়েছিল ম্যাচটা। বাংলাদেশের অবস্থা যেমন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের বিপক্ষে টেস্ট সিরিজে, তারই যেন দায় মুক্ত হয়েছে টাইগাররা।

ক্যারিবীয় দ্বীপে ওয়েস্ট ইন্ডিয়ান পেসারদের তোপের মুখে বাংলাদেশ আর বাংলাদেশে এসে টাইগার স্পিনারদের সামনে একই অবস্থা ক্যারিবীয়দের।

বলা যায় ৪৩ রানে অল আউট হবার দুঃসহ স্মৃতি কিছুটা হলেও এতক্ষণে ভুলতে পেরেছে সাকিব-মুশফিকরা!

বাংলাদেশ যেমনটা আড়াই দিনে টেস্ট হেরে যেমনটা ঘুরে দাঁড়ানোর কথা বলেছিল শেষ টেস্টের আগে, আজ মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স কক্ষেও তেমনটা শোনালেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট।

ব্রেথওয়েটের কণ্ঠে ফেরার প্রত্যয়। ঢাকা টেস্ট জিতে ফেরাতে চান সিরিজ সমতা।
‘শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা আগেও শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। এই ম্যাচে জয় পেতে আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে এবং সর্বোচ্চটা দিতে হবে।’

ক্যারিবীয় অধিনায়ক মানছেন, প্রথম টেস্টে তাঁদের ব্যাটসম্যানরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। ব্রেথওয়েট আশা করেন, শেষ টেস্টে দলের অন্তত পাঁচজন ব্যাটসম্যান নিজেদের সেরাটা দিবে।

‘আমরা প্রথম ম্যাচে জিততে না পারলেও কোনও চাপ নিচ্ছি না। আমরা জানি আমাদের জয় পেতে আমাদের কী করতে হবে। আমরা ১-০ পিছিয়ে থাকলেও সিরিজ সমতায় ফেরাতে খেলব। এর জন্য টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে অবশ্যই রান করতে হবে। যা আমাদের ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর