মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক পাচ্ছেন লিটন!

news-image

আগের দিন (বুধবার) নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহীম। তার খেলা নিয়ে সংশয় নেই, জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে কিপিং করবেন কি না, তা নিয়ে রয়েছে রাজ্যের সংশয়।

যেহেতু বলের আঘাতটা হাতের আঙুলে, তাই কিপিং করায় খানিক অস্বস্তি থাকতেই পারে। খেলাটা টেস্ট, একদিনের নয়। ১০০ ওভারের বেশি এক এক ইনিংসে উইকেটকিপিং করতে হয়। কাজেই মুশফিকের বিকল্প উইকেটকিপার খোঁজা হচ্ছে।যদিও দলে আছেন মোহাম্মদ মিঠুন। তবে টেস্টে স্পেশালিস্ট কিপার হিসেবে তার উপর আস্থা কম টিম ম্যানেজম্যান্টের। তাই বিকল্প কিপার হিসেবে ভাবা হচ্ছে লিটন দাসের কথা।আজ সকাল সাড়ে ৯টায় শেরে বাংলায় বাংলাদেশ জাতীয় দলের প্র্যাকটিস শুরুর আধ ঘন্টা পরই গুঞ্জন, ডাক পাচ্ছেন লিটন দাস। তার দল সেন্ট্রাল জোন বিসিএল খেলছে বগুড়ায়। শেরে বাংলায় জোর গুঞ্জন, লিটনকে ডেকে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, বিকল্প কিপার হিসেবে লিটনের কথা ভাবা হচ্ছে। কারণ মিঠুনের কিপিং সামর্থ্যের উপর টিম ম্যানেজম্যান্টের আস্থা কম। তবে লিটনকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলের সদস্য করে নেয়া হয়নি। প্র্যাকটিস শেষে মুশফিকের সর্বশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়া হবে। টিম ম্যানেজম্যান্ট চাইলেই আমরা লিটনকে ডাকব।’তবে সকাল ১১টা পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ধরে নেয়া হচ্ছে, লিটন অন্তর্ভূক্ত হবেন। সেক্ষেত্রে একাদশে সুযোগ পেলে ওপেনিংয়ে নয়, সাত নাম্বারে ব্যাটিং করবেন তিনি।

সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। মিরপুর টেস্টে ড্র বা জয় পেলে সিরিজ নিজেদের করে নিতে পারবে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক