,

ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন, আখাউড়ায় আইনমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করতে না পারলে কেউ রেহাই পাবেন না বলে নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার রাতে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, ‘যে যেখানেই আছেন প্রত্যেকে নিজেকে একটি দুর্গ হিসেবে গড়ে তুলুন। ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতেই হবে। পরাজয় হলে কেউ রেহাই পাবেন না বাছাধন।’

আইনমন্ত্রী আরো বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে অলসতা করার কোনো সুযোগ নেই। ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে। আগামী নির্বাচনে তাদের (বিএনপি) সমীচীন জবাব দিয়ে বিশ্বমানচিত্রে বাংলাদেশকে রাখার লড়াই চালিয়ে যেতে হবে।’

মন্ত্রী বলেন,‘ যারা বেঈমান। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না। যারা এতিমের টাকা লুট করে খায়। তাদেরকে জনগণ আর ভোট দেবে না।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর