,

টেবিল টপ হয়ে শেষ ষোলতে রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় যে দলটি একটি জয়ের জন্য হাঁসফাঁস করে সেই দলটিই চ্যাম্পিয়নস লিগে হয়ে যায় অপ্রতিরোধ্য। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের দল কেন বলা হয়, তা আর একবার প্রমাণ করলো করিম বেনজেমা-গ্যারেথ বেলরা। ইতালির ক্লাব এ এস রোমাকে ০-২ গোল ব্যবধানে হারিয়ে টেবিল টপ হয়েই শেষ ষোলতে পা রাখলো সান্তিয়াগো সোলারির শিষ্যরা।

স্কোর লাইন যেটাই বলুক রোমার মাঠ স্তাদিও অলিম্পিকোতে প্রথমার্ধে নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকতে হয় মার্সেলো-রাফায়েল ভারানেদের। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করে রোমার ফরোয়ার্ড লাইন। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রোমা। গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে এসেই ম্যাচের দৃশ্যপট বদলে যায়। ম্যাচের ৪৭ মিনিটে একক প্রচেষ্টায় গোল আদায় করে নেন গ্যারেথ বেল। ৫৯ মিনিটে লিডটাকে দ্বিগুণ করেন লুকাস ভাজকুয়েজ। তবে এবারের গোলের পুরো কৃতিত্ব দেয়া যায় রিয়ালের নাম্বার টেন করিম বেনজেমাকে। বেনজেমার বাড়িয়ে দেয়া বলে শুধু পা ছোঁয়ান ভাজকুয়েজ।

এই জয়ে গ্রুপ ‘জি’ থেকে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলতে পা রাখে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচ হেরেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে রোমা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর