মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে রোনালদোর জুভেন্টাস

news-image

স্পোর্টস ডেস্ক : ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিত করল জুভেন্টাস।

শেষ ষোলো নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে রোনালদোর জুভেন্টাস। ম্যাচের প্রথমার্ধে দিবালা, রোনালদো এবং মানজুকিচের সম্মিলিত আক্রমণ খুব একটা সফলতা দেখাতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধেই জুভেন্টাসের এই আক্রমণভাগ সাফল্য পায়। ৫৯ মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে রোনালদোর আড়াআড়ি ক্রসে নিখুঁত টাচে প্রতিপক্ষের জালে বল জড়ান মানজুকিচ। আর এই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভিরা।