শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক ফুটবলার আমিনুল

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা মনোনয়ন চিঠি নিয়ে যান তিনি।

ধানের শীষ প্রতীকে ঢাকা-১৪ আসনে নির্বাচন করবেন আমিনুল। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আসলামুল হক।

১৯৯৮ সালে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে দিয়ে জাতীয় দলে অভিষেক হয় আমিনুলের। এক সময়কার তারকা এই গোলকিপার ২০১০ সালে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন।