ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়নের দাবীতে মহাসড়ক অবরোধ
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়াদেই সরাইল-আশুগঞ্জ আসনে দলীয় প্রার্থীর বদলে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউল হক মৃধাকে মনোনয়ন দেয়া হয়। ধারণা করা হচ্ছে, এবারও এ আসনে মহাজোট থেকে মৃধা অথবা তার জামাতা রেজাউল ইসলাম ভূঁইয়াকে মনোনয়ন দেয়া হবে। এর ফলে ক্ষুব্ধ হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। অথচ এ আসনে আওয়ামী লীগ থেকে ১৯ জন দলের মনোনয়ন ফরম কেনেন।পরে সোমবার বিকেল তিনটার দিকে আশুগঞ্জ গোল চত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক অরোধ করেন আওয়ামী লীগ নেতাকর্মী ও মঈন উদ্দিনের সমর্থকরা। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ কর্মসূচিতে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আবু রেজভী আহমেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শাহ আলম, কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ আহমেদ রনিসহ অন্যান্যরা অংশ নেন।











