,

টি-১০ ক্রিকেটে ১৮৩ রান!

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের নতুন সংস্করণ টি-১০। এখনো আন্তর্জাতিক ফরম্যাট হিসেবে টি-১০ এখনো অনুমোদন না পেলেও গত বছর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে টি-১০ লীগ। ১০ ওভারের ম্যাচে রান বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটসম্যানরা, আবার বোলাররাও বুদ্ধিদীপ্ত বোলিং করে উইকেট তুলে নিচ্ছেন, হ্যাট্রিকও করছেন অনেক বোলার। টি-১০ লীগের ২য় আসর তথা চলতি আসরে ভারতের স্পিনার তাম্বে একমাত্র বোলার হিসেবে হ্যাট্রিকসহ ৫ উইকেট শিকার করেছেন। মাত্র ২ ওভার বোলিং এর ম্যাচে ৫ উইকেট শিকার করা অবিশ্বাস্য সাফল্য।

৮টি দলকে নিয়ে আয়োজিত চলতি টি-১০ লীগের ৮ম ম্যাচে মুখোমুখি হয় নর্দান ওয়ারিয়র্স বনাম পাঞ্জাবী লিজেন্ডস। টসে জিতে ফিল্ডিং বেছে নেয় পাঞ্জাবী লিজেন্ডস। নর্দানের দুই ক্যারিবিয়ান ওপেনার লেন্ডি সিমন্স ও নিকোলোস পরান ব্যাট হাতে তাণ্ডব বইয়ে দেন, সিমন্স ২১ বলে ৩৬ রান করলেও পরান মাত্র ২৫ বলে ১০ ছয়ে টি-১০ এর ইতিহাসে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন। আরেক ক্যারিবিয়ান দানব আন্দ্রে রাসেল মাত্র ৯ বলে ৩৮ ও পাওয়েল ৫ বলে ২১ রান করেন।

১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রবি বোপারার বোলিং তোপে পড়ে মাত্র ৮৪ রানেই থামে পাঞ্জাবীর ইনিংস। সর্বোচ্চ ১৮ রান করেন আনোয়ার আলী, ১৫ রান করেন সাইমান আনোয়ার। বোপারা ৪ উইকেট শিকার করেন। আর তাতে ৯৯ রানের বড় জয় পায় নর্দান। টি-১০ ক্রিকেটের ইতিহাসে এটি সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড।

মাত্র ২য় বারের মতো টি-১০ লীগ আয়োজন হলেও বেশ সাড়া ফেলেছে এটি। আইসিসি এখনো আন্তর্জাতিকভাবে টি-১০ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না করলেও শিগশিরই এটি ক্রিকেটের প্রতিটি দেশে ছড়িয়ে পড়বে, তা সহজেই অনুমেয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর