,

বাংলাদেশের উড়ন্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারলেন না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। তাই পৌনে তিন দিনে বাংলাদেশ জিতে নিয়েছে চট্টগ্রাম টেস্ট। তাইজুল ইসলামের অসাধারণ বোলিংয়ে ক্যারিবিয়ানদের হারিয়েছে তারা ৬৪ রানে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ১২৫ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ঠিক হয় ২০৪ রানের। এই লক্ষ্যটাই তাদের জন্য পাহাড়সমান করে তোলেন বাংলাদেশের স্পিনাররা, বিশেষ করে তাইজুল। তার ৬ উইকেট প্রাপ্তির দিনে ক্যারিবিয়ানরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৩৯ রানে। যাতে ৬৪ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

তৃতীয় দিনের চা বিরতির আগে শেষ হয়ে গেছে চট্টগ্রাম টেস্ট। এই সময়ে ‘স্পিন-রাজত্বে’ দুই দল মিলিয়ে উইকেট হারিয়েছে ১৬টি! যেখানে মাত্র ৩৩ রান খরচায় তাইজুল পেয়েছেন ৬ উইকেট। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ প্রত্যেকেরই শিকার দুটি করে উইকেট।

তৃতীয় দিনের চা বিরতির আগে শেষ হয়ে গেছে চট্টগ্রাম টেস্ট। এই সময়ে ‘স্পিন-রাজত্বে’ দুই দল মিলিয়ে উইকেট হারিয়েছে ১৬টি! যেখানে মাত্র ৩৩ রান খরচায় তাইজুল পেয়েছেন ৬ উইকেট। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ প্রত্যেকেরই শিকার দুটি করে উইকেট।

ম্যাচসেরা মুমিনুল

নাঈম হাসান প্রথম ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে তাকেও ছাড়িয়ে গেলেন তাইজুল ৬ উইকেট নিয়ে। তবু চট্টগ্রাম টেস্টের সেরা খেলোয়াড় তাদের কেউই নন। ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষার এই টেস্টে চমৎকার সেঞ্চুরি করা মুমিনুল হক পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। প্রথম ইনিংসে এই বাঁহাতি ব্যাটসম্যানের ১২০ রানই গড়ে দিয়েছে পার্থক্য।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর