,

জয়ের খুব কাছে বাংলাদেশ : ওয়েস্ট ইন্ডিজে ১১০/৮

news-image

চট্টগ্রাম টেস্টে জয়ের খুব কাছে চলে এসেছে বাংলাদেশ। লক্ষ্য ২০৪ রানের। ১১০ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের  ৮ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। জিততে হলে আরও ৯৪ রান করতে হবে ক্যারিবীয়দের।উইকেটের টার্নকে কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে প্রথম ধাক্কাটি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার দুর্দান্ত এক ডেলিভারি এগিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন কাইরন পাওয়েল, ফিরেছেন গোল্ডেন ডাকে। এর পর ৩ রান করা হোপকেও ফিরিয়েছেন তিনি।তারপর জোড়া আঘাত তাইজুল ইসলামের। এক ওভারেই দুই এলবিডব্লিউ করে দেন বাঁহাতি এই স্পিনার। ওভারের প্রথম বলে তার শিকার ক্রেইগ ব্রেথওয়েট (৮), পঞ্চম বলে শূন্যতে এলবিডব্লিউ রস্টন চেজ।

প্রথম ইনিংসের মতো ভয়ংকর হয়ে উঠতে চেয়েছিলেন সিমরন হেটমেয়ার। এগিয়ে এসে খেলছিলেন তিনি। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করা হেটমেয়ারকে সাজঘরের পথ দেখান মেহেদী হাসান মিরাজ। ১৯ বলে ৩ চার আর ১ ছক্কায় ২৭ রান করেন তিনি।এরপর তাইজুলের বলে আরেকটি এলবিডব্লিউ। এবার শেন ডোরিচ (৫)। ২ রান করা দেবেন্দ্র বিশুকে পরিষ্কার বোল্ড করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন বাঁহাতি এই স্পিনার।

এর আগে ১২৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। তবে প্রথম ইনিংসে ৭৮ রানের বড় লিডের সুবাদে ক্যারিবীয়দের সামনে দুইশোর্ধ্ব লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে সাকিব আল হাসানের দল।

৫৫ রানে ৫ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই ধাক্কা স্বাগতিকদের, মুশফিকুর রহীমের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারিয়ে বসে টাইগাররা।স্পিনাররা উইকেট থেকে টার্ন পাচ্ছেন। তবে মুশফিক স্পিনে পরাস্ত হননি। ক্যাবিরীয় পেসার শেনন গ্যাব্রিয়েলের দুর্দান্ত এক ডেলিভারিতে স্ট্যাম্প উড়ে গেছে তার। ৩৯ বলে ১ বাউন্ডারিতে ১৯ রান করেন তিনি।এরপর সপ্তম উইকেটে ৩৭ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ আর মেহেদী মিরাজ। জুটিটি ভাঙেন দেবেন্দ্র বিশু, ১৮ রান করা মিরাজকে টার্নে উইকেটরক্ষক শেন ডোরিচের ক্যাচ বানিয়ে।

অভিষিক্ত নাঈম হাসানকেও ৫ রানে ফিরিয়েছেন বিশু। ক্যারিবীয় লেগস্পিনারের ফ্লাইটেড ডেলিভারিটি বুঝতে না পেরে ব্যাট চালিয়ে দেন নাঈম, স্লিপে দাঁড়িয়ে ক্যাচটি নিতে ভুল করেননি শাই হোপ।দারুণ খেলছিলেন মাহমুদউল্লাহ, বলতে গেলে একাই দলকে টেনে নিচ্ছিলেন। শেষপর্যন্ত তাকেও থামিয়ে দেন এই বিশু। সুইপ করতে গিয়ে টপএজ হয়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান। ৪৬ বলে ১টি করে চার ছক্কায় ৩১ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এটিই সর্বোচ্চ।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৬ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন দেবেন্দ্র বিশু। রস্টন চেজ ৩টি আর জোমেল ওয়ারিকেন নেন ২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর