ভারত অধিনায়কের জরিমানা
ক্রীড়া ডেস্ক :স্টিফেন স্মিথের সঙ্গে তর্ক ৷ তার জেরে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ম্যাচ ফি-র ৩০ শতাংশ কেটে নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ৷
ভারতের শুধু কোহলি নয়, ভারতের শিখর ধাওয়ানকেও জরিমানা করা হয়েছে ৷ ধাওয়ানেরও ৩০ শতাংশ কেটে নেয়া হয়েছে ৷ কোহলি ও ধায়ান ছাড়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারেরও জরিমানা করা হয়েছে ৷ তার ম্যাচ ফি-র পনেরো শতাংশ কেটে নেয়া হয়েছে ৷
বিরাটসহ অপর দুই ব্যাটসম্যান আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী লেভেল ওয়ান শাস্তি
দেয়া হয়েছে ৷ খেলার স্পিরিট নষ্ট করার জন্যই এই শাস্তি দেয়া হয়েছে বিরাটদের ৷
এরপর সংযত না হলে আরো কড়া শাস্তি দেবে আইসিসি ৷











