রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের আরেকটি মাইলফলক

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেটের দীর্ঘতম সংস্করণসহ অন্যান্য সংস্করণেও একের পর এক রেকর্ড গড়ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যে তিনি ছুঁয়েছেন বিভিন্ন মাইলফলক। তার রয়েছে অনেক অসাধারণ রেকর্ড, যেগুলো বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

এবার প্রথম বাংলাদেশি হিসেবে সাদা পোশাকে গড়লেন আরও একটি রেকর্ড। টেস্ট ক্রিকেটে স্পর্শ করলেন ২০০ উইকেটের মাইলফলক।

এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এই মাইলফলকটি ছুঁতে পারেননি।