মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন সকালের সেশনে দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হবে ২০৪ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৩২৪ রানের বিপরীতে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ২৪৬ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ৫৫ রান তোলে স্বাগতিকরা। তৃতীয় দিন সকালে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১২৫ রান।

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফিরে গেছেন। গ্যাব্রিয়েলের বলে পরিষ্কার বোল্ড হন তিনি। দলীয় ১০৬ রানের মাথায় বাংলাদেশ সপ্তম উইকেট হারায়। ব্যক্তিগত ১৮ রান করে দেবেন্দ্র বিশুর বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন মিরাজ।

https://www.youtube.com/watch?v=EPVlOFkPz_g