,

‘রোনালদোকে ছাড়া লা লিগা বেশি আকর্ষণীয়!’

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ঘরোয় ফুটবল লিগ লা লিগার উত্থানের পেছনে সবচেয়ে বড় অবদান বলা যায় সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির। এর আগে সারাবিশ্বে ছিল ইতালিয়ান লিগের প্রভাব। চিরিপ্রতিদ্বন্দ্বী ক্লাবের এই দুই ফুটবলারের বর্ষসেরা হওয়ার ক্ষুধা আর ব্যালন ডি’অর জয়ের প্রতিযোগিতা লা লিগাকে তুলে এনেছ ধরেছিল এক অন্য উচ্চতায়। কিন্তু এখন নাকি মানিকজোড়ের একজন রোনালদোকে ছাড়াই আকর্ষণীয় হয়ে গেছে লা লিগা!

চলতি মৌসুমের শুরুতে মাদ্রিদ ছেড়ে তুরিনে বাসা বেঁধেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। স্বাভাবিকভাবেই লা লিগায় মেসি-রোনালদোর একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই থেকে বঞ্চিত হচ্ছেন ফুটবল অনুরাগীরা। কিন্তু রোনালদোকে ছাড়া লা লিগা নাকি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, সম্প্রতি এমন বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস।

ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তেবাস বলেন, ‘কোনো ফুটবলার একটা লিগের চেয়ে বড় হতে পারে না। কয়েক বছর আগে কোনো তারকা ফুটবলার লা লিগাকে বিদায় জানালে সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়াত। কিন্তু পরিস্থিত বদলে গেছে। বর্তমানে এমন ঘটনায় লিগের জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়ে না। গত কয়েক বছর ধরে তারকাদের ছাপিয়ে আমরা লিগের ব্র্যান্ডকে তুলে ধরার চেষ্টা করছি। তাই রোনালদোকে ছাড়া লা লিগা এখন আরও আকর্ষণীয়।’

বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলার লক্ষ্যে লা লিগাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তেবাস। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং উয়েফার পক্ষ থেকে এ বিষয়ে গ্রিন সিগন্যাল না পাওয়ায় এখনও চূড়ান্ত নয় বিষয়টি। তবে মিয়ামিতে বার্সেলোনা-জিরোনা ম্যাচ অনুষ্ঠিত করার বিষয়ে তেবাসের পাশে দাঁড়িয়েছেন লা লিগার সবগুলো ক্লাব এবং তাদের ফুটবলাররা। মিয়ামিতে এই ম্যাচ অনুষ্ঠিত হলে লা লিগা অর্থনৈতিক ভাবেও যে লাভবান হবে বলেই মনে করেন লা লিগা প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর