ইমরুল-মুমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

news-image

ইনিংসের শুরুতেই ধাক্কা। আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় বাংলাদেশ। ইমরুল কায়েস আর মুমিনুল হকের ব্যাটে সে শঙ্কা দারুণভাবে কাটিয়ে উঠেছে টাইগাররা।

দ্বিতীয় উইকেটে ইমরুল-মুমিনুল এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন ৪৫ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ১ উইকেটে ৪৬ রান। ইমরুল ১৬ আর মুমিনুল ২৭ রান নিয়ে ব্যাট করছেন।চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে কুয়াশা ভেজা পিচে শুরুটা যেমন দরকার ছিল, তেমন হয়নি।

দিনের তৃতীয় বলেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন দীর্ঘদিন পর দলে জায়গা করে নেয়া সৌম্য সরকার। ক্যারিবীয় পেসার কেমার রোচের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ হন বাঁহাতি এই ওপেনার। আঙুলের চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজটি খেলতে পারেননি সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

চোট থেকে সেরে উঠলেও পুরো ফিটনেস ফিরে না পাওয়ায় এই টেস্টে সাকিবের খেলা নিয়ে সংশয় ছিল। তবে সব শঙ্কাকে পাশ কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনিই চট্টগ্রামে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত