লিমায় শেষ পর্যন্ত সমঝোতা
আন্তর্জাতিক ডেস্ক :পেরুর রাজধানী লিমায় জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কপ-২০ জলবায়ু সম্মেলনে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে শেষ পর্যন্ত একটি সমঝোতা হয়েছে।
আজ রোববার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো একটি সমঝোতায় পৌঁছেছে।
বৈঠকের সভাপতি বলেছেন, প্রতিনিধিরা একটি কাঠামো অনুমোদন করেছেন।











