মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: মুসলিম ওম্মার শান্তি কামনার মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।

বুধবার নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে কলেজ মোড় থেকে এক বিশাল জশনে জুলুছ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ঈদগাঁ মাঠে এসে শেষ হয়। জশনে জুলুছে প্রায় কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।

পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রেজাউল করিম রেনুর সভাপতিত্বে মাওলানা কাজী আতাউর রহমান গিলমান পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ,পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ,অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া, প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,শায়েখ শাহ মাওলানা সায়েদুর রহমান,মাওলানা একলাছ উদ্দিন,পীরজাদা মাওলানা শরীফুল আজিজ,মোঃ আক্তারুজ্জামান,ইসলামী ফ্রন্ট নেতা গোলাম মোহাম্মদ খান প্রমূখ । পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে এ উপলক্ষে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবদুর রহিমের সভপতিত্বে বক্তব্য রাখেন পিটিএ‘র সভাপতি শিবলী চৌধুরী,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,রফিকুল ইসলাম,হাফেজ মাওলানা তাওহীদ ভুঁইয়া,শিক্ষক নুরুল আলম প্রমূখ। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল করেন বিদ্যালয়ের হেড মাওলানা শাহ ছায়েদুর রহমান। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষকগণসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।