,

ব্রাহ্মণবাড়িয়ায় ফুট ওভারব্রীজ নির্মানের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফুট ওভারব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পৌর এলাকার ভাদুঘর এলাকায় মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য হারুনুর রশিদ, তোফাজ্জল হক, এম এ আওয়ালসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বক্তারা বলেন, প্রায় ৫০ হাজার জনসংখ্যা অধ্যুষিত এ এলাকায় একটি মাত্র হাই স্কুল। বিদ্যালয়ের সামনে হাইওয়ে রোড থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে বিদ্যালয়ের সামনে মহাসড়কে একটি ফুট ওভারব্রীজ ও সড়কের দু পাশে দুটি স্পীড ব্রেকার নির্মানের দাবী জানান।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক সাধারন মানুষ উপস্থিত ছিল। উল্লেখ্য, মঙ্গলবার বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় একজন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর