মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রাম থেকে এ লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত ওই দম্পতি হলেন আলিয়ারা গ্রামের হারুন মিয়া(২৫) ও তার স্ত্রী মিনা আক্তার(২০)। প্রায়ই আড়াই মাস আগে আলিয়ারা গ্রামের আছন আলীর ছেলে হারুন মিয়ার সাথে একেই ইউনিয়নের পূর্ব নরহা গ্রামের জামাল মিয়ার মেয়ে মিনা আক্তারের বিয়ে হয়েছিল বলে পরিবার সূত্রে জানা যায়। এক সঙ্গে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,নিহত দম্পতির মধ্যে বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি ও দ্বন্দ্ব চলে আসছিল। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে। এসময় বাড়িতে কেউ ছিল না।
থানার অফিসার ইনর্চাজ মোঃ সাজেদুর রহমান জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির উঠান থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। তবে দু‘জনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। এবিষয়ে পুলিশের তদন্ত চলছে। আজ মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক