,

বেলজিয়ামকে গুঁড়িয়ে সুইজারল্যান্ডের দুর্দান্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা ন্যাশনস কাপে ফিরতি লড়াইয়ে বেলজিয়ামকে গুঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। ইডেন হ্যাজার্ডরা ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-২ গোলে সুইসদের কাছে হেরে গেছে।

সোমবার ম্যাচের একদম শুরুতেই গোল করেন বেলজিয়ামের থর্গান হ্যাজার্ড। ১৭তম মিনিটে ফের একবার সুইসদের হতাশায় ডুবান তিনি। অন্যদিকে, সুইজারল্যান্ডের ঘুরে দাঁড়ানোর শুরু হয় রিকার্দো রদ্রিগেসের পেনাল্টি গোল থেকে।

বেলজিয়ামের নাসের চাদলি কেভিন এমবাবুকে ফাউল করলে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। আর তা দেখে সহজেই গোল আদায় করেন রদ্রিগেস।

ম্যাচের ৩১ মিনিটে বেলজিয়ামের জাল কাঁপিয়ে দেন হারিস সেফেরোভিচ। ডি-বক্সের ভেতর থেকে করা ওই গোলটি তার গোলক্ষুধা আরও বাড়িয়ে দেয়। করে বসেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এছাড়া ৬২ মিনিটে গোলের দেখা পান নিকো এলভেদি।

এই জয়ে বেলজিয়াম আর সুইজারল্যান্ড উভয় দলের পয়েন্ট হলো ৯। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় উয়েফা ন্যাশনস লিগের শীর্ষ চারে পা রেখেছে সুইসরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর