ঘরের মাঠে বিশ্বকাপের প্রতিশোধ নিল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিশোধ নিল ইংল্যান্ড। চলতি বছর রাশিয়ার মাঠে বিশ্বকাপ সেমিতে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় থ্রি-লায়ন্স। ঘরের মাঠে ওয়েম্বলিতে রবিবার কিন্তু তারই মধুর প্রতিশোধ নিল গ্যারেথ সাউথগেটের ছেলেরা। পিছিয়ে পড়েও তারা হারাল ক্রোটদের। যার ফলে উয়েফা নেশনস লিগের সেমিতে পৌঁছে গেল তারা।

ঘরের মাঠে সারা ম্যাচে সিংহভাগ আক্রমণই ছিল ব্রিটিশদের। তবে প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও গোলের মুখ কিন্তু খুলতে ব্যর্থ হয় তারা।

অন্যদিকে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া চাপে থাকলেও বিরতিতে গোল হজম না করে মাঠ ছাড়ে। সেমিতে যাওয়ার জন্য এই ম্যাচে জয় দরকার ছিল বিশ্বকাপ রানার্সদের। ফলে দ্বিতীয়ার্ধে কিছুটা খোলস ছেড়ে বেরিয়ে আসে তারা। যার ফল ৫৭ মিনিটে ক্রামারিচের গোলে এগিয়ে যায় তারা।

অবশ্য পিছিয়ে পড়েও ঘরের মাঠে ওয়েম্বলিতে চাপ বাড়াতে থাকে ইংল্যান্ড। যার ফল ৭৮ মিনিটে পরিবর্ত লিঙ্গার্ডের গোলে সমতা ফেরায় তারা। সেমিতে পৌঁছোতে জয় দরকার ছিল ইংল্যান্ডেরও। চাপ রাখার ফল অবশেষে পেয়ে যায় তারা।

৮৫ মিনিটে দলের হয়ে জয়সূচক গোল হ্যারি কেনের। বিশ্বকাপে কলোম্বিয়া ম্যাচের এই প্রথম দেশের জার্সিতে গোল পেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত