,

এ কেমন হাস্যকর বোলিং রাবাদার! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচে কাগিসো রাবাডা ‘অদ্ভুত’ এক ডেলিভারি করলেন। যা নিয়ে এখন পুরো ক্রিকেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকা সহজে ম্যাচ জিতলেও এই ম্যাচে সব থেকে বেশি আলোচিত হয়ে রইল রাবাদার সেই হাস্যকর ডেলিভারি!

কুইন্সল্যান্ডের কারারা ওভালে ম্যাচ চলছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ১০ ওভারে কমিয়ে এনেছিলেন আম্পায়াররা। ম্যাচের নবম ওভারে রাবাদা বোলিং করছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে। তখনই এমন মজার কাণ্ডটা ঘটে। বল রিলিজ করা আগে ঠিক শেষ মুহূর্তে রাবাদার হাত থেকে ছিটকে যায়। উড়ে গিয়ে বল পড়ে পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের সামনে। এমন ডেলিভারি দেখে তখন সবাই অবাক। মাঠে সবাই একে অপরের দিকে চেয়ে রয়েছেন। এমনকী, রাবাদা নিজেও এমন ঘটনার পর বেশি অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। তিনিও বুঝে উঠতে পারছিলেন না, কী করে এমন ডেলিভারি তাঁর হাত থেকে হলো।

রাবাদার ওরকম ডেলিভারির পর আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করেন দীর্ঘক্ষণ। তার পর তাঁরা ডেড-বল হিসাবে ঘোষণা করেন। রাবাদার এরকম ডেলিভারি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।

https://youtu.be/Yk7IK9diMVc?t=23

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর