,

দেড় যুগ পর লঙ্কা–ভূমে জয় ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : কাল চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল ইংল্যান্ড। জয় আর জো রুটের দলের মাঝে ৩ উইকেটের বাধা নিয়ে দাঁড়িয়ে ছিল শ্রীলঙ্কা। আজ পঞ্চম দিন সকালে মাত্র ৮.৪ ওভারের মধ্যে শেষ ৩ উইকেট উপড়ে ৫৭ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ১৭ বছর পর শ্রীলঙ্কার মাটিতে এটিই ইংলিশদের প্রথম সিরিজ জয়।

জয়ের জন্য কাল ৩০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। ৮০ রানের দূরত্বে থাকতে শেষ সেশনের শেষ দিকে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপরই হার দেখছিল শ্রীলঙ্কা। শেষ দিনে জিততে ৭৫ রান দরকার ছিল স্বাগতিকদের। উইকেটে লঙ্কানদের আশা হয়ে ছিলেন নিরোশান ডিকভেলা। তবে ইতিহাস ছিল তাদের বিপক্ষেই। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত মাত্র চারটি দল হাতে ৩ উইকেট নিয়ে টেস্টের শেষ দিতে ন্যূনতম ৬৫ রান বা তার বেশি তুলতে পেরেছে। লঙ্কানরা চেষ্টা করেও ইতিহাসটা নতুন করে লেখাতে পারেনি।

৬৫.২ ওভারে ৭ উইকেটে ২২৬ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ তাঁরা যোগ করতে পেরেছে মাত্র ১৭ রান। ৭৪ ওভারে ২৪৩ রানে গুটিয়ে গেছে লঙ্কানরা। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নিয়েছেন স্পিনার জ্যাক লিচ। এই জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল ইংল্যান্ড। সর্বশেষ তাঁরা শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছিল ২০০১ সালে। ২০১২ সালের পর এশিয়াতে এটি তাঁদের প্রথম সিরিজ জয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর