সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ফুটবল দলের জার্সির নকশাকার মারা গেছেন

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের ফুটবল দলের জার্সির নকশাকার মারা গেছেন। জানা গেছে আলদির গার্সিয়া শিলি (৮৩) দীর্ঘদিন ধরে ‘স্কিন ক্যান্সার’ এ ভুগছিলেন।

তিনি একাধারে নকশাকার, সাংবাদিক ও লেখক ছিলেন। মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিল দলের হলুদ রঙের জার্সির নকশা করেছিলেন শিলি।

১৯৫০ সালে বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠ ‘মারাকানায়’ উরুগুয়ের কাছে হেরে যাওয়ার পর জার্সি পরিবর্তন করে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচ হারার আগ পর্যন্ত সাদা রঙের জার্সি ছিল ব্রাজিলের।

তবে সেই হারের কারণে সাদা জার্সি, নীল শর্টস আর সাদা মোজা ভুলে যেতে চেয়েছিল ব্রাজিলের জনগণ।

পরে ১৯৫৩ সালে ব্রাজিল ফুটবল দলের জার্সির ডিজাইনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। চার শতাধিক নকশার মধ্যে বিজয়ী হয়েছিল ১৮ বছর বয়সী শিলের নকশা করা জার্সি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক