দুই আসন থেকে লড়বেন কাদের সিদ্দিকী

news-image

নিউজ ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী দুটি আসনে নির্বাচন করতে চান। আসন দুটি হচ্ছে টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)।

এই দুটি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বঙ্গবীর। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কৃষক শ্রমিক জনতা লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাদের সিদ্দিকীর দুই ভাইও তার দল থেকে ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করতে চান। তারা হলেন- কাদের সিদ্দিকীর ছোট ভাই সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি আজাদ সিদ্দিকী। দলের সাংগঠনিক সম্পাদক ইকবাল সিদ্দিকীও ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়ন ফরম কিনেছেন আজাদ সিদ্দিকী। আর গাজীপুর থেকে নির্বাচন করতে চান ইকবাল সিদ্দিকী।

এছাড়া দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক ও জেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেত্রী লিপি বেগম টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে কাদের সিদ্দিকী ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে এবং ২০০১ সালে নিজের প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন।

আসনটি এবার কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না ঐক্যফ্রন্টের অন্যতম এ শীর্ষ নেতা। নিজের আসন ছাড়াও অন্তত ৫টি আসনে ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করতে চায় কৃষক শ্রমিক জনতা লীগ।

তবে দলটি কতটি আসন পাবে সেটি নির্ধারিত হবে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত