,

নেইমারের গোলে হারল উরুগুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে নেইমারের ব্রাজিল। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন নেইমার।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় (বাংলাদেশ সময়) লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচ শুরুর পর থেকে একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল। বিপরীতে বেশিরভাগ সময় রক্ষনাত্মক কৌশলে খেলতে থাকে উরুগুয়ে। ১২ মিনিটে ফিলিপে লুইসের ক্রসে নেইমার গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। এরপরে ২৪ মিনিটে দানিলোর ভুলে ডিবক্সে বল পেয়ে সুয়ারেজ শট নেনে। তবে সুয়ারেজের শটটি ঠেকিয়ে দলকে(ব্রাজিল) বাঁচান গোলরক্ষক এলিসন।

প্রথমার্ধের শেষ সময়ে গোলের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। কাভানির কাছ থেকে ডি বক্সের ভেতর এলিসনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।

এদিকে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বেশ গোছালো ফুটবল উপহার দিতে থাকে ব্রাজিল। অপরদিকে উরুগুয়ের পক্ষে সুয়ারেজ এদিন একাই একের পর এক আক্রমণ করেন। ৫৫ মিনিটের মাথায় ব্রাজিলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর ঢুকলেও গোলরক্ষক এলিসনকে পরাস্ত করতে পারেননি।

শেষ পর্যন্ত ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করার সুযোগ পায় ব্রাজিল। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোকে ডিবক্সের ভেতর ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন লাজাল্ট। আর এই পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন নেইমার।

শেষ দিকে উরুগুয়েকে কয়েকটি বিক্ষিপ্ত আক্রমণ করলেও লাভ হয়নি। ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাবারেজের দলকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর