মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায়  নারী ধর্ষণ মামলার দুই পলাতক আসামী গ্রেফতার 

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় নারী ধর্ষণ মামলায় অভিযুক্ত আলী আহাম্মদ (৪৫) ও আমিনুল ইসলাম মিলন (৫৬) নামে দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার রাতে আখাউড়া বড় বাজার ও বচিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আলী আহাম্মদ আখাউড়া পৌরসভার বড় বাজার এলাকার মৃত চায়েব আলীর পুত্র এবং আমিনুল ইসলাম মিলন আখাউড়া মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের মৃত মাহতাব মিয়ার পুত্র।

আখাউড়া থানার (ওসি) মোশারফ হোসেন তরফদার জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। আজ শুক্রবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালতে  পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক