মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে কসবা সীমান্তে  ১১জন আটক

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের ২০২৯ পিলার এলাকা থেকে ১১ জনকে আটক করেছে ২৫ বিজিবির সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গোপীনাথপুর ইউপির সুতারমোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তাদরে আটক করা হয়। আটককৃতরা হলো আবু তাহের, চিত্ত দাশ (৪০), সমুন দাশ (৫২), সুষমিতা দাশ (১৯), গোপাল জল দাশ (৪০), মৃদল দাশ (৫৫), রূপালী দাশ (৪০), কান্ত দাশ (১৮), প্রশান্ত দাশ (২০), কিশান্ত দাশ (১৯), রণী গোপাল দাশ (৪৮)। আটককৃতরা চট্রগ্রাম সাতকানিয়ার বাসিন্দা বলে বিজিবি কমান্ডার নায়েক সুবেদার আকতার হোসেন জানান।
তিনি আরো জানান, সকালে আটককৃতদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, মামলার প্রক্রীয়া চলছে।