,

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে থাকছেন না সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমানে ঢাকায় দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজ চলাকালে এরইমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে।

এদিকে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল মোটামুটি গুছিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। দুই একদিনের মধ্যেই স্কোয়াড ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলমান মিরপুর টেস্টের দলে চারটি পরিবর্তন এনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড দেওয়া হবে।

তবে প্রথম টেস্টের স্কোয়াডে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কেননা, এখন পর্যন্ত তার ফিটনেস নিয়ে সন্তুষ্ট হতে পারেনি নির্বাচক প্যানেল।

নান্নু বলেন, প্রথম টেস্টেই ফিরছেন না সাকিব। দ্বিতীয় টেস্টে ফিরবেন কিনা, সেটা জানার জন্য সময়ের অপেক্ষা করার কোনও বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর