,

মিরাজ ফেরালেন চারিকে (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনের শেষের দিকে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে শুরুটা করেছিল বেশ সতর্কতার সঙ্গেই। দিনের খেলা শেষ হওয়ার আগে ১৮ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় তারা। স্কোরবোর্ডে তুলেছে ২৫ রান। তবে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সিলেটের মতো ঢাকাতেও জিম্বাবুইয়ানদের আতঙ্ক। কাল শেষ বিকেলেই তিনি তুলে নিয়েছিলেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার উইকেট। তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের প্রথম সাফল্যটাও এসেছে তাইজুলের হাত ধরেই। তাঁর বলেই ডেনাল্ড তিরিপানো ক্যাচ দিয়েছেন মেহেদী হাসান মিরাজকে। মজার ব্যাপার, কাল বিকেলেও মাসাকাদজা ক্যাচ দিয়েছিলেন মিরাজকে। ৩ উইকেট হারিয়ে এই প্রতিবেদন লেখার সময় ৯৬ রান তোলা জিম্বাবুয়ের জন্য বড় ধাক্কা হয়ে এসেছেন ব্রায়ান চারি। ৫৩ রানের ইনিংস খেলে মেহেদী হাসান মিরাজের বলে মুমিনুলকে ক্যাচ দিয়েছেন তিনি।

মিরাজের বলটি চারির গ্লাভস ছুঁয়ে শর্ট লেগে গিয়েছিল মুমিনুলের তালুতে। তবে আম্পায়ার ওই মুহূর্তে আউট ঘোষণা করেননি তাঁকে। রিভিউ নিয়ে সফল হয়েছে বাংলাদেশ। আল্ট্রাএজে দেখা যায়, বল ছুঁয়ে গেছে চারির গ্লাভস।

ভালো খেলছিলেন চারি। ভয়ভীতি দূরে ঠেলে বাংলাদেশের বোলারদের ওপর দারুণভাবে চড়াও হয়েছিলেন। অধিনায়ক মাহমুদউল্লাহর কপালে চিন্তার ভাঁজও ফেলেছিলেন । চারির বিদায়ের পর উইকেটে এসেছে শন উইলিয়ামস। অন্য প্রান্তে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলর। তাঁর সংগ্রহ ১৭।

বাংলাদেশ এখন পর্যন্ত ৪ বোলার ব্যাবহার করেছে—মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে খালেদের বোলিং কিন্তু দারুণ নজর কেড়েছে। গতি, বাউন্সের সংমিশ্রণে সিলেটের এই তরুণ পেসার কিন্তু আতঙ্ক ছড়িয়েছেন এরই মধ্যে। দুর্ভাগ্যক্রমে প্রথম টেস্ট উইকেটটি এখনো পাননি। গতকাল বিকেলে তাঁর দারুণ এক বলে মাসাকাদজার ব্যাট ছুঁয়ে বল চলে গিয়েছিল দ্বিতীয় স্লিপে। কিন্তু সেখানে ক্যাচ ফেলে দেন আরিফুল হক। খালেদ ১২ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ২৩ রান।

https://www.youtube.com/watch?v=Wh0h9Ts7IHs

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর