,

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও গুলিসহ আটক ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকা থেকে  ৪১ বোতল ফেন্সিডিল, ০৮ বোতল স্কাফ ও ১২ রাউন্ড গুলিসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সোমবার রাতে অভিযানে আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন পৌর শহরের পশ্চিম মেড্ডার এলাকার সোনা  বেল্লাল মিয়া (৪২) ও শিমরাইল কান্দি এলাকার নাজমূল হুদা ওরফে সেলিম (৪০)।
র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার রাতে সদর থানাধীন পশ্চিম মেড্ডা এলাকার সিলেট-কুমিল্লা  রাস্তার সংলগ্ন শাহ পরান ফ্লাওয়ার মিলের দক্ষিণ পার্শ্বে জনৈক বেলাল এর ৩য় তলা ভবনের নিচ তলায় অভিযান পরিচালনা করে  বেল্লাল উদ্দিন ও  নাজমুল হুদা @ সেলিম আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে  ৪১ বোতল ফেন্সিডিল, ৮ বোতল স্কাফ, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ৬ রাউন্ড শর্টগানের গুলিসহ মাদক বিক্রির টাকা-১৫০০০/- উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর