,

ট্রেনে ধূমপানের প্রতিবাদ করায় গর্ভবতী নারীকে খুন!

news-image

অনলাইন ডেস্ক : ট্রেনের কামরায় ধূমপান করছিলেন এক যাত্রী।এ ঘটনার প্রতিবাদ করায় এক গর্ভবতী নারীকে প্রকাশ্যে হত্যা করেছে ওই যাত্রী। ভারতের পাঞ্জাব-বিহার জালিয়ানওয়ালা এক্সপ্রেস ট্রেনে শুক্রবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পূজা উপলক্ষে পরিবারের সঙ্গে বিহারে যাচ্ছিলেন চিনাত দেবী (৪৫) নামের এক নারী। তারা পাঞ্জাব-বিহার জালিয়ানওয়ালা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন। ট্রেন যখন মাঝপথে সোনু যাদব নামে এক সহযাত্রী কামরার মধ্যেই ধূমপান শুরু করে। সোনুকে ধূমপান বন্ধ করতে বলেন চিনাত দেবী।আর তাতেই রেগে যায় সোনু। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে সকলের সামনে চিনাত দেবীর ওপর চড়াও হয় সোনু; তাকে গলা টিপে ধরে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন চিনাত দেবী।

ট্রেন শাহজাহানপুরে পৌঁছালে চিনাত দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ট্রেনের অন্য যাত্রীরা সোনুকে পুলিশের হাতে তুলে দেন। সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে