,

সাকিবকে খেলায় মন দিতে বলেছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না করে খেলায় মনোযোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেবেন।

মাশরাফির আজ সকাল সাড়ে ১০টায় মনোনয়ন ফরম নিতে আসার কথা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখনো মনোনয়ন ফরম নিতে আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছাননি। তাঁর সমর্থকেরা ব্যানার ও ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

গতকাল শনিবার প্রথম আলো বিভিন্ন গণমাধ্যমে সাকিবকে উদ্ধৃত করে মনোনয়ন ফরম কিনতে তাঁর আগ্রহের খবর প্রকাশিত হয়। তিনি মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন ফরম নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু রাতে সাকিব প্রথম আলোকে জানান, তিনি মনোনয়ন ফরম কিনছেন না।

দিনে আগ্রহ প্রকাশ করে রাতে অবস্থান বদল প্রসঙ্গে জানতে চাইলে সাকিব কোনো মন্তব্য করেননি। তিনি শুধু সিদ্ধান্ত বদলের কথা জানান।

এর আগে ওবায়দুল কাদের বলেছিলেন, মাশরাফি-সাকিব দুজনই রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। দুজনকেই সাক্ষাতের জন্য যেতে বলা হয়েছে।

গত ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল আভাস দিয়েছিলেন যে, এই দুই ক্রিকেটার নির্বাচন করবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর