,

যুবকের গোপনাঙ্গ কেটে নিলেন গৃহবধূ!

news-image

অনলাইন ডেস্ক : ঘটনাটি ভারতের ওড়িশার হরিচন্দনপুরের। আক্রান্ত যুবকের নাম রাজেন্দ্র নায়েক। বুধবার রাতে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযোগের তীর এক গৃহবধূর দিকে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার রাতে অফিস থেকে ফিরে ওই মহিলার বাড়ি যান রাজেন্দ্র। সেখানে রাজেন্দ্র অন্য এক মহিলার সঙ্গে ফোনে কথা বলতে থাকেন, যা দেখে ক্ষিপ্ত হয়ে যান ওই গৃহবধূ। অভিযোগ, এর পরেই রাজেন্দ্রকে জোর করে মদ্যপান করান ওই মহিলা। তার পরেই ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন ওই বধূ।

এর পরেই আর্তনাদ শুরু করেন রাজেন্দ্র। চিৎকার শুনে এলাকাবাসীরা এসে তাকে উদ্ধার করেন। হাসপাতালে আপাতত স্থিতিশীল রয়েছেন রাজেন্দ্র। পুলিশের কাছে রাজেন্দ্র ওই মহিলাকে নিজের বন্ধু বলেই পরিচয় দিয়েছেন। ওই মহিলাকে গ্রেফতারও করেছে পুলিশ। ঠিক কী কারণে ওই মহিলা এমন নৃশংস আচরণ করলেন, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর