মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মনোনয়ন ফরম কিনলেন বিএম ফরহাদ হোসেন সংগ্রামসহ ৭ জন

news-image

আকতার হোসেন ভুইয়া নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদ প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামীলীগ। প্রথম দিনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে থেকে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এমএ করিম, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম.বি কানিজ, জেলা কৃষকলীগের নিবার্হী কমিটির সদস্য মোঃ আলী আশ্রাফ,বাংলাদেশ হিন্দু মহাজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি এডভোকেট রাখেশ চন্দ্র সরকার। আজ শুক্রবার আওয়ামীলীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর,বাছাইয়ের ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ২৯ নভেম্বর এবং ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, জাতীয় সংসদের ২৪৩নং ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে ভোটার ২ লক্ষ ১৩ হাজার ৯শ’ ৭০ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ৪‘শ ৪৭ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৫‘শ ২৩ জন।