,

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজ শহরেই মাঠে ফিরছেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : লন্ডনে হাতের কব্জির চিকিৎসা শেষে দেশে ফিরে বলেছিলেন, সব কিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার মাঠে ফেরার সম্ভাবনা আছে। গত মাসে জাগো নিউজের সাথে আলাপে তামিম বলেছিলেন, দিন তারিখ গুণে বলে যাবে না, তবে মাসখানেকের মধ্যেই আমার মাঠে ফেরার সম্ভাবনা আছে। সে কথাই সত্য হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে আবারও মাঠে ফিরে আসছেন তামিম ইকবাল।

জাতীয় দলের এক নাম্বার ওপেনারের জোর আশা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই খেলতে পারবেন। উল্লেখ্য, দুদিন ধরেই হালকা ব্যাটিং প্র্যাকটিস করছেন তামিম। শেরে বাংলা একাডেমির মাঠে স্লো বোলিংয়ের বিপক্ষে তাকে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। তামিমের আশা, কদিন পর পেস বোলিংয়ের বিপক্ষেও নেটে ব্যাট করতে পারবেন।

মাঠে ফিরে অনুশীলন করছেন। উন্নতি হচ্ছে। সেই আলোকে আজ রাতে তামিম বলেন, ‘সবকিছু ঠিকভাবে চলছে, এমন চললে আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই খেলতে পারব।’

টেস্ট ক্রিকেটে দেশের সফলতম ব্যাটসম্যানের এ আশা পূর্ণ হলে তার আবার ক্রিকেটে ফেরা হবে নিজ শহর চট্টগ্রামে। কারণ বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ২২ নভেম্বর থেকে শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর