মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকে বদলে দেওয়া ২৫ নারীর তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া

news-image

নিউজ ডেস্ক : নিরলস পরিশ্রম করে পৃথিবী বদলে দেওয়া ২৫ নারীর তালিকায় স্থান করে নিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্যে সেসব নারী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাদের মধ্যে থেকে ২৫ জনকে নিয়ে একটি তালিকা করেছে পিপল ম্যাগাজিন।

‘পৃথিবী বদলে দেওয়া ২৫ নারী’র তালিকায় আরো রয়েছেন সারাহ উলমান, লীনা ওয়াইথি, বনি হ্যামার, নাজনীন বনিয়াদি, গিনা রডরিগুয়েজ, পেগি উইটসন প্রমুখ।

পিপল ম্যাগাজিনের ভাষ্য অনুযায়ী, এই নারীরা মানুষের কল্যাণে কাজ করছেন নিবিড়ভাবে। তারা তাদের কাজের মাধ্যমে নিজেদেরকে আর সবার থেকে আলাদা করে তুলেছেন।

প্রিয়াঙ্কা চোপড়ার বক্তব্য, ‘আমি ঘরে বসে আরামে দিন কাটানো কথা ভাবিনি। আমি পড়ালেখা করার সুযোগ পেয়েছি। চাকরি করার সুযোগ পেয়েছি। আমি যেভাবে দিন কাটানোর স্বপ্ন দেখি সেখাবে দিন কাটাতে পারি। তবে আমি এসব সুযোগ-সুবিধার মধ্যে নিজেকে বেঁধে রাখিনি। আর এটিই আমার জীবনে সব কিছু বদলে দিয়েছে।’

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ‘বরফি’র অভিনেত্রী পূর্ণ করলেন এক যুগ। দীর্ঘ সময় তিনি বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক