মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেরা ঘুরে দাঁড়াবে : টাইগার কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে লজ্জাজনক হারের পর স্তম্ভিত হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গণ। সমালোচনার জায়গায় চলছে বিস্ময় প্রকাশ। ১৫১ রানের বিশাল ওই পরাজয়ের পরও খেলোয়াড়দের পাশেই দাঁড়ালেন কোচ স্টিভ রোডস। তার দৃঢ় বিশ্বাস, আগামী ১১ নভেম্বর রবিবার থেকে শুরু হতে চলা মিরপুর টেস্টে ঘুরে দাঁড়াবে তার শিষ্যরা। দেশের মাটিতে সিরিজ হার এড়াতে এই ম্যাচ জিততেই হবে স্বাগতিকদের।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের স্টিভ রোডস বলেন, ‘প্রথম টেস্টে আমাদের একমাত্র যে ভুল হয়েছে সেটা হল, প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং। আমরা টস হেরেছিলাম আর উইকেটে যখন প্রায় কিছুই হচ্ছিল না তখনও ওদের ২৮২ রানে থামাতে পেরেছিলাম। এরপর আমাদের সাড়ে তিন থেকে চারশ রান দরকার ছিল। আর সেই রান করতে না পারলে সব সময়ই শেষ ইনিংস খুব কঠিন। পরিকল্পনায় খুঁত ছিল না; তবে আমরা ব্যাটিংয়ে প্রথম ইনিংসে সুযোগ হাতছাড়া করেছিলাম।’

তবে এই বিপর্যয় সামলে নিয়ে মিরপুর টেস্টে দল ঘুরে দাঁড়াবে জানিয়ে রোডস আরও বলেন, ‘আমাদের স্কোয়াডটা যথেষ্ট ভালো। ছেলেরা এই ভুলগুলো শুধরে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়া বাংলাদেশের ড্রেসিং রুমের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। ওরা আমাকে বিস্মিত করে চলেছে। ওরা সব সময়ই ঘুরে দাঁড়াচ্ছে। ওরা পরের টেস্টে লড়বে। ওরা ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা ঢাকা টেস্টে জয়ের জন্য খেলব।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক