বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা আহমদ শফীকে ব্যঙ্গ করে পোস্ট দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাাড়িয়া : কওমী মাদ্রসা বোর্ডের চেয়ারম্যান আল্লামা আহমদ শফীকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় গিয়াস উদ্দিন আত তাহেরীর গ্রেফাতর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমী ইসলামি ছাত্র ঐক্য পরিষদ। আজ বুধবার দুপুরে শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে মাওলানা আব্দুর রহিম কাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা জাকির হোসেন, মুফতী আব্দুল হক, মাওলানা বুড়হান উদ্দিন আল মতিন প্রমূখ। এ সময় বক্তারা  গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সম্প্রতি তাহেরী তার ফেসবুক আইডি থেকে আল্লামা আহমদ শফীকে ব্যঙ্গ করে পোস্ট দেয়া হয়।
বক্তারা এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে গিয়াস উদ্দিন আত তাহেরীর গ্রেফাতর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ জাতীয় আরও খবর

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

প্রধানমন্ত্রী: রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের

সরকার ২ কোটি লিটার পাম তেল কিনবে

ঈদে দোকান-শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা

মালয়েশিয়ায় সুস্থ মির্জা আব্বাস

ঢাবিতে উচ্চশিক্ষা কর্মশালায় প্রধানমন্ত্রী

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা