আবারও পিএসজির ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের মাঠে শুরুতে এগিয়ে গেলেও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নাপোলির বিপক্ষে দ্বিতীয় লেগেও ড্র নিয়েই ফিরতে হয় নেইমারদের।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচ ১-১ গোলে ড্রতে সমাপ্ত হয়। এর আগে পিএসজির মাঠে প্রথম লেগ ২-২ ড্র গোলের ড্র পেয়েছিল দল দুটি।

৪৫তম মিনিটে দারুণ এক গোলের সুযোগ হারায় স্বাগতিক নাপোলি। আর এই সুযোগে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় পিএসজি। কিলিয়ান এমবাপের ছোট পাস ডি-বক্সে পেয়ে যান হুয়ান বের্নাত। স্পেনের এই ডিফেন্ডার বল পাঠান জালে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পিএসজিকে চাপে রাখে নাপোলি। তাদের মুহূর্মুহু আক্রমণে হাপিয়ে ওঠে পিএসজি। অবশেষে সফলতা আসে ৬৩ তম মিনিটে। স্পট কিকে নাপোলিকে সমতায় ফেরান ইনসিনিয়ে। ডি-বক্সের মধ্যে হোসে কায়েহন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর এই সুযোগে গোল পেয়ে যায় স্বাগতিকরা। সমতা নিয়েই ফিরতে হয় দুদলকে।

চার ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। আর সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত