প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের তারিখ ঘোষণা
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় গণভবনে সংবাদ সন্মেলন করবেন।মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে গণভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, সংলাপের সারসংক্ষেপ নিয়ে ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় গণভবনে সংবাদ সন্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সংলাপ যখন শেষ হবে তখন প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে একটা স্পিচ দেবেন। সংলাপের ফলাফলের ভিত্তিতে ৮ তারিখ দুপুর ১২টায় গণভবনে সংবাদ সন্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’











