ট্রাম্পের যোগ্যতা নির্ধারণের ভোট আজ, চলছে নোংরা প্রচারণা

news-image

অনলাইন ডেস্ক : আজ মঙ্গলবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন । মেয়াদ পূর্ণ করতে সরকারের বাকি দুই বছর আমেরিকা শাসনের যোগ্যতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আছে কিনা, তা নিশ্চিত হবে কংগ্রেসের সবগুলো আসনে ভোটের ফল প্রকাশের পর।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এই ভোটগ্রহণ শুরু হবে।

নির্বাচনকে ঘিরে একের পর এক বর্ণবাদী হয়রানির অভিযোগ উঠছে। চলছে কাদা ছোড়াছুড়ি। ফলে এটি রূপ নিয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নোংরা নির্বাচনী প্রচারণায়।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পুলিশ হত্যাকারী অবৈধ অভিবাসী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে দেশটির সম্প্রচার মাধ্যমগুলো।

অন্যদিকে ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে উল্লেখযোগ্য আফ্রিকান-আমেরিকান প্রার্থীদের টার্গেট করে চলছে বর্ণবাদী আক্রমণাত্মক বক্তব্যযুক্ত স্বয়ংক্রিয় ফোনকলের বন্যা।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়াটা প্রতিদ্বন্দ্বী সব দলের জন্যই খুবই জরুরি। একে দেখা হচ্ছে ট্রাম্প সরকারের প্রতি আস্থা যাচাইকারী গণভোট হিসেবে।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫ আসনের সবক’টি এবং উচ্চকক্ষ সিনেটের ৩৫ আসনে নির্বাচন হবে। এছাড়াও ৩৯টি রাজ্যের গভর্নর নির্বাচনও হবে আজ।

প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে আরও ২৪টি আসনে জিততে হবে বিরোধী ডেমোক্র্যাটদের। পাশাপাশি সিনেটের পূর্ণ নিয়ন্ত্রণেও ডেমোক্র্যাটদের বাড়তি দু’টি আসন প্রয়োজন।

উভয়কক্ষে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ ফিরে পেলে ব্যাপক তদন্তের মুখে পড়তে পারেন বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটরা জয়ী হলে মার্কিনীদের ওপর বিপর্যয় নেমে আসবে বলে ট্রাম্প অবশ্য হুঁশিয়ার করেছেন। আবার ওয়েস্ট ভার্জিনিয়ায় জনসভায়, অভিবাসীদের পৃথিবীর সবচেয়ে ‘জঘন্য’ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে অগ্রীম ভোটেরও ব্যবস্থা রাখা হয়েছিল। বিবিসি জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যে এবারের অগ্রীম ভোট ২০১৪ সালের অগ্রীম ভোটের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি