চালু হল মার্কিন ডলারের বিকল্প ‘এসপিভি’

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে চুক্তি বাতিল করে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের তেল রফতানি শূন্যের কোটায় নামিয়ে আনতেই এই সিদ্ধান্ত। দেশটির সাত শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান, জ্বালানি, ব্যাংক, জাহাজ এবং বিমান খাত এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

সোমবার থেকেই কার্যকর হয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর এই নিষেধাজ্ঞা।

তবে এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে আটটি দেশ। তাদের মধ্যে রয়েছে ইতালি, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং চীন।

এদিকে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করেছে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি।

২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত চুক্তির অংশীদার এই তিন দেশ। দেশ তিনটি এখনও ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণুচুক্তি মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ।

ফলে মার্কিন নিষেধাজ্ঞা তারা মানবে এবং ইরানের সঙ্গে প্রয়োজনীয় বাণিজ্য অব্যাহত রাখতে ইউরোপীয় কোম্পানিগুলোকে সাহায্য করবে।

ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য এই তিনটি ইউরোপীয় দেশ স্পেশাল পারপাজেস ভেহিকেল বা ‘এসপিভি’ নামে বিকল্প একটি লেনদেন ব্যবস্থা চালু করেছে।-বিবিসি বাংলা অবলম্বনে

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি