কুয়াশা-দূষণে কাবু দিল্লি, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির বাসিন্দারা সোমবার ঘুম ভেঙেই এক ঘোলাটে দিন দেখেছে। দীপাবলির আগে এমন ঘটনায় আশঙ্কাগ্রস্ত বাসিন্দারা। আগামী দুইদিনে এই পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়, ভোরের দিকে সমস্যা ছিল বেশি। আগের সকালে পরিস্থিতি কিছুটা ভালো ছিল। কিন্তু আজ দেখা যায় একেবারে ভিন্ন ছবি। এর প্রভাব পড়ে যান চলাচলের ওপর। কুয়াশার জন্য গাড়ি চলাচলে সমস্যা হয়।

আরও বলা হয়, বিশ্বস্বাস্থ্য সংস্থার বেধে দেয়া পরিমাপের চেয়ে দিল্লিতে এদিন দূষণের পরিমাণ প্রায় ২০ গুণ বেশি ছিল। দূষণ ও কুয়াশা কারণে প্রতি বছর ভারতে ১০ লাখ মানুষের মৃত্যু হয়। সবচেয়ে বেশি সমস্যা হয় দিল্লিতে।

দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি জানিয়েছে, পরিস্থিতি প্রতিকূল হওয়ায় এই মাসের ১০ তারিখ পর্যন্ত দূষণ ছড়ায় এমন গাড়ি নিয়ন্ত্রণ করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এই পরিস্থিতিকে বিপজ্জনক বলে মনে করছেন চিকিৎসকরা। হার্ট কেয়ার ফাউন্ডেশন অব ইন্ডিয়া’র প্রেসিডেন্ট ডা. কৃষাণ কুমার আগারওয়াল আল জাজিরাকে বলেন, এই মাত্রার দূষণ মানুষের আয়ু কমিয়ে দেয়।

তিনি আরও বলেন, সুস্থ মানুষসহ সবাই আক্রান্ত হচ্ছে। এখন দিল্লির সব হঠাৎ মৃত্যু ও হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পৃক্ত এই দূষণ।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি