মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের উইকেটই বোঝেনি বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের বানানো উইকেটই এখন বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে বিপদের কারণ। জিম্বাবুয়ে কোচ আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন। দিনের শেষ বলটার টার্ন দেখে ভীষণ খুশি লাল চাঁদ রাজপুত। চতুর্থ দিন থেকে উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে যাবে বলে তাঁর অনুমান। আর বাংলাদেশ কোচ স্টিভ রোডস স্বীকার করেছেন, উইকেট যেমন হবে বলে তাঁরা ভেবেছিলেন, তা হয়নি। উইকেট বুঝতে ভুল করেছেন।

রোডস স্বীকার করে নিয়েছেন, ‘উইকেট আমাদের কিছুটা বিস্মিত করেছে। ম্যাচ শুরুর আগে উইকেটের দুই প্রান্ত বেশ শুকনো ছিল। মাঝখানটা ঠিক থাকলেও দুই প্রান্ত দিনের পর দিন শুকিয়ে আসছিল ম্যাচের প্রথম দিনের আগেই। তাই আমরা ভেবেছিলাম এই উইকেটে বেশ ভালো স্পিন ধরবে। কিন্তু তা হয়নি। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও আমাদের একই অভিজ্ঞতা হয়েছে। যেখানে সবাই ভেবেছিল স্পিন ধরবে, কিন্তু তা হয়নি। কিছুটা স্পিন হচ্ছে, কিন্তু হঠাৎ হঠাৎ। এ ছাড়া সাধারণ বেশির ভাগ ডেলিভারিতেই রান করা যাচ্ছে। আসলে উইকেট বুঝতে পারা সব সময় সহজও নয়। কখনো কখনো অনেক অভিজ্ঞতা থাকার পরও আপনার একটু ভুল হয়ে যেতেই পারে। এটা সত্যি, আমরা ভেবেছিলাম, এই উইকেটে বেশ ভালো টার্ন করবে।’

বাংলাদেশ কোচের আক্ষেপ হয়তো দুই ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ে ৪৬৩ রান করে ফেলায়। না হলে উইকেট যে এখন পর্যন্ত ভাঙেনি, সেটা তো সুখবরই। কারণ বাংলাদেশকেই এখন ব্যাটিংয়ে পরীক্ষা দিতে হবে। তবে সেই স্বস্তিও কি আছে? প্রথম ইনিংসে বাংলাদেশের আসল সর্বনাশ তো পেসাররাই করেছেন। বাংলাদেশের প্রথম ৬ ব্যাটসম্যানের ৫ জনই চাতারা ও কাইল জার্ভিসের শিকার।

বাংলাদেশ আসলে ভাবতেই পারেনি, চতুর্থ ইনিংসে এতটা ব্যাকফুটে থেকে শুরু করতে হবে। এখনো দুই দিন বাকি ম্যাচের। বাংলাদেশকে এখনো করতে হবে ২৯৫ রান। এক পেসার নিয়ে খেলা বাংলাদেশের স্পিনারদের মধ্যে একা তাইজুল যা কিছু করেছেন। ২০ উইকেটের ১১টিই তাঁর। মেহেদি মিরাজ ও নাজমুল ইসলাম মিলে নিয়েছেন ৭ উইকেট। মূল সর্বনাশ প্রথম ইনিংসে যা করার ব্যাটসম্যানরাই করেছেন দলকে ডুবিয়ে। তবে জিম্বাবুয়ে যে কখনো কখনো অনায়াসে ব্যাটিং করে চাপের গেরো ফসকে বেরিয়ে গেল, এর মূল কারণ অন্যপ্রান্ত থেকে তাইজুলকে যোগ্য সঙ্গ দিতে না পারা।

রোডস আবারও উইকেটের কথাই বললেন, ‘আগেই যেমনটা বলেছি, আমরা আসলে আরও বেশি টার্ন প্রত্যাশা করেছিলাম। তাই উইকেট বুঝতে আমাদের হয়তো কিছুটা ভুলই হয়েছিল। বোলারদের দোষ দিতে পারি না। অপু এই ম্যাচে তৃতীয় স্পিনার হিসেবে খেলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিয়েছে। এর মধ্যে তো এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ইনিংসটা মুড়ে দিতে সাহায্য করেছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক